Home
Blog
Contact
Shop

Dead Skin Cells দূর করার ঘরোয়া উপায় ও পদ্ধতি

Updated On:
Ways to remove dead cells

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Dead Skin Cells কী এবং কেন সমস্যা তৈরি করে

প্রতিদিন আমাদের শরীরে কোটি কোটি নতুন কোষ তৈরি হয় এবং একই সঙ্গে পুরোনো কোষ গুলো নষ্ট হয়ে ঝরে পড়ে। এই মৃত কোষ গুলো জমে থাকলে ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা নষ্ট হয়। ত্বক রুক্ষ, কালচে ও প্রাণহীন হয়ে পড়ে। Dead Skin Cells জমে থাকলে ত্বকে ব্রণ, ব্ল্যাকহেডস এবং র‍্যাশের মতো সমস্যা তৈরি হতে পারে। সঠিক ভাবে স্কিন কেয়ার না করলে এই সমস্যা আরও বাড়তে পারে।

ত্বক থেকে Dead Skin Cells দূর করার উপায়

১. এক্সফোলিয়েশন ব্যবহার করুন

ত্বকের উপর জমে থাকা মৃত কোষ গুলো আমাদের ত্বককে নিষ্প্রভ ও রুক্ষ করে তোলে। এক্সফোলিয়েশন সেই মৃত কোষ গুলো সরিয়ে দিয়ে নতুন কোষ গঠনে সাহায্য করে, ফলে ত্বক হয় উজ্জ্বল ও মসৃণ। এ জন্য সপ্তাহে অন্তত দুই বার ভালো মানের স্ক্রাব ব্যবহার করা উচিত।

প্রাকৃতিক স্ক্রাব রেসিপিঃ

  • ১ টেবিল চামচ চিনি
  • ১ টেবিল চামচ মধু
  • কয়েক ফোঁটা লেবুর রস

মিশ্রণটি হাতে নিয়ে মুখে আলতো ভাবে ঘষুন, যাতে ত্বকের গভীরে ঢুকে কাজ করতে পারে। এরপর কুসুম গরম জল দিয়ে মুখটি ধুয়ে ফেলুন, এতে ত্বক পরিষ্কার ও কোমল অনুভব হবে।

২. বেসন ও দুধের প্যাক

বেসন প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে এবং দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ দূর করে। এই দুই উপাদান এক সাথে ব্যবহার করলে ত্বক হয় উজ্জ্বল, কোমল ও মসৃণ।

ব্যবহারবিধিঃ

  • ২ টেবিল চামচ বেসন
  • ১ টেবিল চামচ কাঁচা দুধ
  • ১ চিমটি হলুদ

উপাদান গুলো ভালো ভাবে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। তারপর তা সমান ভাবে মুখে লাগান। ১৫ মিনিট রেখে দিন, যাতে তা শুকিয়ে যায়। এরপর আঙুলের সাহায্যে আলতো করে ঘষে তুলে ফেলুন।

৩. ওটমিল স্ক্রাব

ওটমিলের প্রাকৃতিক দানাদার গঠন ত্বকের উপর আলতো ঘর্ষণ তৈরি করে, যা ত্বকের উপর জমে থাকা মৃত কোষ সহজেই সরিয়ে দিতে সাহায্য করে। এ জন্য এটি একটি অসাধারণ প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট।

তৈরি ও ব্যবহারের পদ্ধতিঃ

  • আধা কাপ ওটমিল
  • ২ চামচ দই
  • ১ চা চামচ মধু

উপাদান গুলো মিশিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করুন। সেটি মুখে লাগিয়ে হালকা ভাবে আঙুলের সাহায্যে ম্যাসাজ করুন, যাতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। মিশ্রণটি শুকিয়ে গেলে কুসুম গরম জল দিয়ে ধুয়ে ফেলুন।

৪. ফলের এনজাইম মাস্ক

আনারস, পেপে ও কিউইতে রয়েছে ব্রোমেলিন, প্যাপন ও অ্যাকটিনিডিন নামক প্রাকৃতিক এনজাইম, যা ত্বকের মৃত কোষ ভেঙে ফেলে এবং স্কিনকে করে তোলে উজ্জ্বল ও ফ্রেশ।

ফল প্যাক প্রস্তুতিঃ

  • ২ টুকরো পাকা পেপে
  • ২ টুকরো আনারস

প্রথমে উপাদান গুলো ভালো ভাবে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করুন। এরপর সেই পেস্টটি সমান ভাবে মুখে লাগান। ১০ মিনিট পর জল দিয়ে আলতো ভাবে মুখ ধুয়ে ফেলুন।

৫. সঠিক ফেসওয়াশ ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন

ত্বকের স্বাস্থ্য ঠিক রাখতে প্রতিদিন ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন এবং তারপর ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এতে ত্বক থাকবে নরম ও হাইড্রেটেড, এবং মৃত কোষ জমে থাকার প্রবণতা থাকবে না। সালিসিলিক অ্যাসিড বা গ্লাইকোলিক অ্যাসিডযুক্ত ফেসওয়াশ ব্যবহারে এক্সফোলিয়েশন আরও ভালো ভাবে হয়, ফলে ত্বক আরও উজ্জ্বল দেখায়।

সতর্কতা ও পরামর্শ

  • অতিরিক্ত ঘষাঘষি করবেন না।
  • রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার করুন।
  • এক্সফোলিয়েশনের পর ত্বক সংবেদনশীল হয়, তাই নরমাল পানি ব্যবহার করুন।
  • প্রতিদিন অন্তত ৮ গ্লাস জল পান করুন।

Dead Skin Cells দূর করার উপকারিতা

  • ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও প্রাণবন্ত
  • ব্রণ ও ব্ল্যাকহেডসের প্রবণতা কমে
  • স্কিন কেয়ার প্রোডাক্ট বেশি কার্যকর হয়
  • ত্বক হয় আরও মসৃণ ও কোমল

শেষ কথা

যদি প্রতিদিন প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়া হয়, যেমন ঘরোয়া ফেসপ্যাক, স্ক্রাব বা ক্লিনজার ব্যবহার করা, তাহলে সহজেই জমে থাকা Dead Skin Cells দূর হয়। এর ফলে ত্বক ফিরে পায় প্রাকৃতিক উজ্জ্বলতা ও মসৃণতা। তাই এখন থেকেই শুরু করুন ঘরোয়া স্কিন কেয়ার রুটিন।

বিঃদ্রঃ– উপরের তথ্য গুলো কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এই আর্টিকেলটি সৃজিতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এখানে প্রদত্ত তথ্য শুধু মাত্র সাধারণ জ্ঞান ও সচেতনতার উদ্দেশ্যে। প্রতিটি মানুষের ত্বক আলাদা, তাই যে কোনো নতুন উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন। গুরুতর ত্বকের সমস্যায় অবশ্যই একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিন।

Rupcharcha Medium WebsiteClick Here
Rupcharcha FacebookClick Here
Rupcharcha Pinterest PageClick Here
Rupcharcha InstagramClick Here
Rupcharcha WhatsappClick Here
Srijita Chakraborty
Skincare Expert & Beauty Writer
আমি সৃজিতা চক্রবর্তী—পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একজন গৃহবধূ, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন Certified Cosmetologist। দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, সঠিক স্কিনকেয়ার তথ্য মাতৃভাষা বাংলায় পাওয়া কতটা কঠিন। সেই অভাববোধ এবং ভাবনা থেকেই Rupcharcha.in-এর পথচলা শুরু।আমার প্রধান লক্ষ্য হলো সম্পূর্ণ বাংলায় science-backed স্কিনকেয়ার পরামর্শ দেওয়া। এই প্ল্যাটফর্মে আমি স্কিন কেয়ার, প্রাকৃতিক সৌন্দর্যচর্চা, মৌসুমভিত্তিক রুটিন ও প্রোডাক্ট রিভিউ নিয়ে বিজ্ঞানসম্মত এবং ঘরোয়া পরামর্শ শেয়ার করি। আমার দেওয়া প্রতিটি পরামর্শ যেমন আমার নিজের ত্বকে পরীক্ষিত, তেমনই তা আমার cosmetology training-এর উপর ভিত্তি করে তৈরি।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুন্দর ও সুস্থ ত্বকের জন্য গাদা গাদা দামি পণ্যের কোনো প্রয়োজন নেই, দরকার শুধু সঠিক তথ্যের।

Follow Us On

💌
Stay Beautiful, Stay Updated!
Get the latest skincare tips, product reviews, and beauty hacks delivered directly to your WhatsApp or inbox.

Leave a Comment