Home
Blog
Contact
Shop

Skin Glow করার Ultimate ফেইস প্যাক Guide | ত্বক ফর্সা করার ঘরোয়া টিপস

Updated On:
9 home packs for glowing skin

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

ফর্সা ত্বক মানেই যে সৌন্দর্য, তা না হলেও, আমরা অনেকেই চাই ত্বকটা যেন একটু বেশি উজ্জ্বল, মসৃণ আর সতেজ দেখায়। তাই নানা রকম ক্রিম, ফেইস প্যাক, সিরাম ব্যবহার করেও শেষমেশ নির্ভর করতে হয় সেই পুরোনো ঘরোয়া উপায় গুলোর ওপর, যে গুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রমাণিত। আজ এমনই কিছু সহজ, কার্যকর ও প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব।

ত্বক ফর্সা করার ঘরোয়া টিপস

গুঁড়া দুধ ও লেবুর রসের হোয়াইটেনিং ফেইস প্যাক

প্রথমে একটি ছোট পাত্রে ১ চা চামচ গুঁড়া দুধ, ২ চা চামচ লেবুর রস এবং ১/২ চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে সমানভাবে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার হয় এবং লেবুর প্রাকৃতিক ব্লিচিং উপাদান দুধ ও মধুর সাথে মিশে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে তোলে। প্যাকটি সব ধরনের ত্বকে ব্যবহারযোগ্য এবং নিয়মিত ব্যবহারে ব্রণের প্রবণতাও হ্রাস পায়। ঘরোয়া উপাদানেই এই চমৎকার রেজাল্ট পেতে পারেন, কোনো অতিরিক্ত খরচ ছাড়াই।

টক দই আর ওট মিলের স্কিন হোয়াইটেনিং মাস্ক

প্রথমে ১ টেবিল চামচ ওট মিল সারারাত জলেতে ভিজিয়ে রাখুন। সকালে এটি মিহি করে পেস্ট করুন এবং ১ টেবিল চামচ টক দই মিশিয়ে ফেস মাস্ক তৈরি করুন। এই প্যাক মুখে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেললে ত্বক হবে উজ্জ্বল, মসৃণ এবং ফ্রেশ। ওট মিল ত্বকের মৃত কোষ দূর করে, আর টক দই ত্বককে ময়েশ্চারাইজ করে। বিশেষ করে শুষ্ক ও স্বাভাবিক ত্বকের জন্য এটি খুবই উপকারী। নিয়মিত ব্যবহারে চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়।

আলুর খোসার স্কিন হোয়াইটেনিং ফেইস প্যাক

অনেকেই জানেন না, আলুর খোসাতেও লেবুর রসের মতো ব্লিচিং উপাদান রয়েছে, যা ত্বকের রঙ হালকা করতে সাহায্য করে। আলুর খোসা পেস্ট করে নিয়মিত মুখে লাগালে ত্বক শুধু উজ্জ্বল হয় না, বরং তাজা ও প্রাণবন্তও দেখায়। এটি সব ধরনের ত্বকের জন্য নিরাপদ, তাই যে কেউ ব্যবহার করতে পারেন।

হলুদ আর টমেটোর ফেইস প্যাক

উজ্জ্বল ত্বকের জন্য প্রাকৃতিক সমাধান হিসেবে ১ চা চামচ টমেটো বা লেবুর রসের সঙ্গে এক চিমটি হলুদ মিশিয়ে একটি ফেইস প্যাক তৈরি করুন। এই প্যাকটি মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন, তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। টমেটোর প্রাকৃতিক অ্যাসিডিক ব্লিচিং উপাদান ত্বকের কালো দাগ ও রোদে পোড়া দাগ দূর করে, আর হলুদ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে ত্বককে ফর্সা, উজ্জ্বল ও মসৃণ করে তোলে। এই প্যাক স্বাভাবিক, শুষ্ক এবং তৈলাক্ত সব ধরনের ত্বকে ব্যবহার করা যায়।

আমন্ড ফেইস প্যাক

সারারাত ভেজানো ৪-৫টি আমন্ড সকালে ভালো ভাবে গুঁড়া করে তার সাথে ১ চা চামচ বাটার মিল্ক বা মালাই মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। মুখে লাগিয়ে ১০-১২ মিনিট রেখে দিন। এরপর আঙুলের সাহায্যে হালকা করে স্ক্রাব করে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে নরম, মসৃণ ও উজ্জ্বল করে তোলে। আপনি যদি মালাই ব্যবহার করতে না চান, তাহলে বিকল্প হিসেবে মধু বা টক দইও ব্যবহার করতে পারেন। বিশেষ করে যাদের ত্বক শুষ্ক, তাদের জন্য এই প্যাকটি অত্যন্ত উপকারী।

বেসনের ফেইস প্যাক

বেসন ত্বককে প্রাকৃতিক ভাবে উজ্জ্বল এবং বয়সের ছাপ মুক্ত রাখতে সাহায্য করে। ২ চা চামচ বেসনের সঙ্গে ১-২ চা চামচ বাটার মিল্ক মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এটি মুখে সম ভাবে লাগিয়ে দিন এবং সম্পূর্ণ শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক আরও তরতাজা ও গ্লোয়িং হয়ে উঠবে। তবে যাদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাদের জন্য এই প্যাকটি উপযুক্ত নয়।

পুদিনা পাতার ফেইস প্যাক

পুদিনা পাতায় প্রাকৃতিক অ্যাসট্রিজেন্ট থাকায় এটি ত্বককে পুষ্টি দেয়, উজ্জ্বলতা বাড়ায় এবং টানটান করে তোলে। ১৫ থেকে ২০টি তাজা পাতা ভালো ভাবে পেস্ট করে মুখে সমভাবে লাগান। প্যাকটি ১০-১৫ মিনিট রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের পোরস ছোট করে এবং ত্বককে আরও সতেজ দেখায়। যাদের পুদিনা পাতার প্রতি সংবেদনশীলতা বা অ্যালার্জি রয়েছে, তাদের এই প্যাক এড়িয়ে চলা উচিত।

কলার ফেইস প্যাক

ত্বককে ফর্সা আর ট্যান মুক্ত করতে একটিই ঘরোয়া সমাধান কলা, মধু ও টক দইয়ের মিশ্রণ। একটি পাত্রে আধা কলা চটকে তার সাথে এক চা চামচ মধু ও এক টেবিল চামচ টক দই মেশান। প্যাকটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি নিয়মিত ব্যবহারে ত্বক মসৃণ, উজ্জ্বল ও ট্যান মুক্ত হবে। সব ত্বকের জন্য উপযোগী।

চন্দনের ফেইস প্যাক

তৈলাক্ত ত্বকের যত্নে এক টেবিল চামচ চন্দনের গুঁড়ো নিয়ে তার সাথে প্রয়োজন মতো জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে সমান ভাবে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে ঠান্ডা জলেতে ধুয়ে ফেলুন। এটি ত্বককে প্রাকৃতিক ভাবে ফর্সা ও উজ্জ্বল করবে এবং আপনাকে আরও সতেজ দেখাবে।

আপনি এখন জেনে গেছেন ঘরোয়া উপায়ে ত্বক ফর্সা করার ৯ টি ভিন্ন ও কার্যকর পদ্ধতি। প্রতিটি প্যাকই ভিন্ন ত্বক ধরনের জন্য উপযোগী। আপনার ত্বকের ধরন অনুযায়ী একটি প্যাক বেছে নিয়ে নিয়মিত ব্যবহার করুন। এর পাশা পাশি, রূপচর্চা-এ রয়েছে কিছু অথেনটিক স্কিন কেয়ার প্রোডাক্ট যা ত্বকের গভীর যত্নে কাজ করে এবং আরও দ্রুত ফল এনে দেয়।

বিঃদ্রঃ– উপরের তথ্য গুলো (ত্বক ফর্সা করার সহজ উপায়) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।

পাঠকদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব করবেন।

বিঃদ্রঃ: এই আর্টিকেলের (গরমকালে ত্বকের যত্ন, ত্বক ফর্সা করার সহজ উপায়) প্রোডাক্ট লিঙ্ক গুলি অ্যাফিলিয়েট লিঙ্ক হতে পারে। আপনার প্রয়োজনে প্রোডাক্ট নির্বাচনে সতর্ক হোন।


Rupcharcha Medium WebsiteClick Here
Rupcharcha FacebookClick Here
Rupcharcha Pinterest PageClick Here
Rupcharcha InstagramClick Here
Rupcharcha WhatsappClick Here
Srijita Chakraborty
Skincare Expert & Beauty Writer
আমি সৃজিতা চক্রবর্তী—পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একজন গৃহবধূ, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন Certified Cosmetologist। দীর্ঘদিনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, সঠিক স্কিনকেয়ার তথ্য মাতৃভাষা বাংলায় পাওয়া কতটা কঠিন। সেই অভাববোধ এবং ভাবনা থেকেই Rupcharcha.in-এর পথচলা শুরু।আমার প্রধান লক্ষ্য হলো সম্পূর্ণ বাংলায় science-backed স্কিনকেয়ার পরামর্শ দেওয়া। এই প্ল্যাটফর্মে আমি স্কিন কেয়ার, প্রাকৃতিক সৌন্দর্যচর্চা, মৌসুমভিত্তিক রুটিন ও প্রোডাক্ট রিভিউ নিয়ে বিজ্ঞানসম্মত এবং ঘরোয়া পরামর্শ শেয়ার করি। আমার দেওয়া প্রতিটি পরামর্শ যেমন আমার নিজের ত্বকে পরীক্ষিত, তেমনই তা আমার cosmetology training-এর উপর ভিত্তি করে তৈরি।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সুন্দর ও সুস্থ ত্বকের জন্য গাদা গাদা দামি পণ্যের কোনো প্রয়োজন নেই, দরকার শুধু সঠিক তথ্যের।

Follow Us On

💌
Stay Beautiful, Stay Updated!
Get the latest skincare tips, product reviews, and beauty hacks delivered directly to your WhatsApp or inbox.