Home
Blog
Contact
Shop

গ্লোয়িং স্কিন থেকে দাগহীন ত্বক: ভিটামিন সি বনাম নিয়াসিনামাইড

Published On:
Vitamin C for glowing skin

বর্তমানের স্কিনকেয়ার বা রূপচর্চা জগৎ আগের চেয়ে অনেক বেশি আধুনিক এবং বিজ্ঞান সম্মত হয়ে গেছে। এখন রূপচর্চা মানেই শুধু নামী-দামী ব্র্যান্ডের Product ক্রিম মাখা নয়, বরং ত্বকের আসল ধরন বুঝে সঠিক ‘Active Ingredient’ বা উপাদান বেছে নেওয়া হচ্ছে আসল কথা। আমাদের উদ্দেশ্য হলো ত্বক কে খাবার যোগানো, ত্বক কে পুষ্টি দেওয়া, ত্বক কে আরো সুন্দর করে তোলা। আপনি যদি এই মুহূর্তে স্কিনকেয়ার হিসাবে কিছু বেছে নিতে চান তাহলে সবচেয়ে বেশি মানুষ এর মুখে আলোচনা হচ্ছে এই দুটি উপাদান, যা হলো— ভিটামিন সি (Vitamin C) এবং নিয়াসিনামাইড (Niacinamide)।

এই দুটি উপাদানই বর্তমানে স্কিনকেয়ার রুটিনের দারুণ কাজ করছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আপনার ত্বকের সমস্যার আসল সমাধান কার কাছে আছে? আজকের এই বিষয় নিয়ে বলব, আমরা এই দুটি উপাদানের একেবারে গভীরে যাব এবং আপনার ত্বকের জন্য কোনটি সঠিক বেছে নিতে আপনাকে সাহায্য করব।


Contents

১. ভিটামিন সি (Vitamin C): উজ্জ্বল ত্বকের জাদুকর

ভিটামিন সি (যার রাসায়নিক নাম এল-অ্যাসকরবিক অ্যাসিড) হলো একটি অত্যন্ত শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। গুগলে “Skin Brightening”, “Dark Spots removal” বা “Glowing Skin” লিখে সার্চ করলে প্রথমেই যে উপাদানটি সবার উপরে উঠে আসে, সেটি হলো ভিটামিন সি।

কীভাবে কাজ করে ভিটামিন সি?

  • উজ্জ্বলতা বৃদ্ধি এবং পিগমেন্টেশন কমানো: আমাদের ত্বকে মেলানিন নামের একটি উপাদান থাকে, যা আপনার ত্বকের রঙ নির্ধারণ করে। রোদে পুড়লে বা দূষণের কারণে এই মেলানিন বেড়ে গিয়ে ত্বকে কালো দাগ ছোপ সৃষ্টি করে। ভিটামিন সি এই অতিরিক্ত মেলানিন উৎপাদন নিয়ন্ত্রণ করে, ফলে পিগমেন্টেশন বা মেছতার দাগ কমতে সাহায্য করে এবং আপনার ত্বক ভেতর থেকে উজ্জ্বল হয়ে ওঠে।
  • অ্যান্টি-এজিং বা বার্ধক্য রোধ: বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের স্বাভাবিক কোলাজেন (Collagen) উৎপাদন কমে যায়, যার ফলে আপনার ত্বকের বলিরেখা দেখা দেয়। ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে দিতে সাহায্য করে,যা আপনার ত্বককে টানটান ও মসৃণ রাখে , ত্বককে আরও সুন্দর করে তোলে।
  • পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা: প্রতিদিন আমাদের ত্বক রোদ, ধুলোবালি এবং দূষণের কারণে অক্সিডেটিভ স্ট্রেসের শিকার হয় এই কারণে আমাদের ত্বকে অনেকে রকম problem দেখা যায় তার জন্য সময় থাকতে থাকতে ত্বকের পুষ্টি অভাব হতে দেওয়া যাবে না ত্বককে সুস্থ থাকতে হবে । একটি ভালো অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে ভিটামিন সি আপনার ত্বককে এই ক্ষতি থেকে রক্ষা করবে আর এটি আপনাকে আপনার ত্বকের জন্য বেছে নিতে হবে। আর একটা ভুললে হবে না suncreen যে টা আপনার ত্বকের জন্য খুব দরকারী তাই যায় ব্যাবহার করি না কেনো sunscreen ব্যবহার করতে হবে ত্বককে ভালো রাখার আসল উপায় ,বিশেষ করে সানস্ক্রিনের নিচে ভিটামিন সি সিরাম ব্যবহার করলে এটি অতিবেগুনি রশ্মি (UV rays) থেকে ত্বককে ঢাল হয়ে রক্ষা করে।

কাদের জন্য এটি সেরা?

আপনার যদি Dull skin (নিস্তেজ ত্বক), Sun tan (রোদে পোড়া দাগ), ব্রণএর দাগ থেকে থাকে এবং ব্রণ এর থেকে কালো দাগ হয়ে গেছে এবং অনেকের মুখে কালো কালো ছোপ ছোপ দাগ থেকে থাকে যাকে মেছতা বলে যাদের মেছতার সমস্যা থাকে,তবে ভিটামিন সি আপনার ত্বকের জন্য বেশ উপকারী এবং স্কিনকেয়ার রুটিনের প্রধান কাজ করবে।


২. নিয়াসিনামাইড (Niacinamide): ত্বকের বহুমুখী রক্ষাকবচ

নিয়াসিনামাইড মূলত ভিটামিন বি-৩ (Vitamin B3) “Skin Barrier Repair” (ত্বকের সুরক্ষাকবচ মেরামত) এবং “Pore Minimizing” আর এই জায়গাটিতে নিয়াসিনামাইড বেশি কিছু বলব না এই টুকু বলব,এক কথায় আপনার ত্বকের জন্য অতুলনীয় অসাধারণ।

কীভাবে কাজ করে নিয়াসিনামাইড?

  • স্কিন ব্যারিয়ার বা ত্বকের সুরক্ষাকবচ মেরামত: ক্ষতিগ্রস্ত ত্বক বা Damage স্কিন রিপেয়ার করার ক্ষেত্রে নিয়াসিনামাইডের নিয়ে কোনো কথা হবে না একদম Perfect। এটি ত্বকের প্রাকৃতিক লিপিড বা সেরামাইড (Ceramides) উৎপাদন বাড়ায়। ফলে ত্বকের আর্দ্রতা বা জলীয় ভাব বন্ধ করে দেয় এবং বাইরের দূষণ বা ব্যাকটেরিয়া সহজে ত্বকের ক্ষতি করতে পারে না।
  • অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ ও পোরস ছোট করা: যাদের Oily skin, তাদের ত্বকে সিবাম (Sebum) বা তেল বেশি তৈরি হয়, যার ফলে লোমকূপ বা পোরস বড় দেখায়। নিয়াসিনামাইড এই সিবাম উৎপাদনকে আপনার ত্বকের জাদুর মতো নিয়ন্ত্রণ করে, ফলে ত্বকের পোরস ছোট ও মসৃণ দেখায়।
  • ব্রণ ও লালচে ভাব (Redness) কমানো: এতে রয়েছে চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বা প্রদাহরোধী গুণ। যা ব্রণের আকার ছোট করে এবং Sensitive ত্বকের লালচে ভাব ও জ্বালাপোড়া দূর করে।

কাদের জন্য এটি সেরা?

যাদের Oily skin বা Dry skin এবং প্রায়শই ব্রণের সমস্যা হয় কিংবা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের ফলে যাদের স্কিন ব্যারিয়ার মারাত্মকভাবে Damage হয়েছে, তাদের জন্য নিয়াসিনামাইড হলো এক রকম আশীর্বাদস্বরূপ।


ভিটামিন সি বনাম নিয়াসিনামাইড: মূল পার্থক্য কোথায়?

খুব সহজে বলতে গেলে, ভিটামিন সি কাজ করে মূলত ত্বকের রঙ, উজ্জ্বলতা এবং দাগছোপ নিয়ে। অন্যদিকে, নিয়াসিনামাইড কাজ করে ত্বকের টেক্সচার, গঠন এবং স্বাস্থ্য নিয়ে।

Vitamin C vs Niacinamide
Vitamin C vs Niacinamide

এখম কার সময় ছোটো বড়ো সবাই চায় যে আমার skin যেনো উজ্জ্বল মসৃণ ও সুন্দর হয় কোনো মেকাপ ছাড়া বা এটাও চান যে ত্বকে যেনো কোনো দাগ ছোপ না থাকে তাই চিন্তা করবেন না আপনি আপনার ত্বকের জন্য এটি ব্যবহার করতে পারেন , যারা বয়সের ছাপ বা দাগছোপ নিয়ে চিন্তিত তারা ভিটামিন সি ব্যবহার করতে পারেন । আবার যারা ব্রণের দাগ, বড় পোরস, Oily skin বা Sensitive স্কিন নিয়ে ভুগছেন, তাদের প্রথম পছন্দ হলো নিয়াসিনামাইড।


এই দুটি উপাদান কি একসাথে ব্যবহার করা যায়?

একটা সময় রূপচর্চা বিশেষজ্ঞদের ধারণা ছিল যে, ভিটামিন সি এবং নিয়াসিনামাইড একসাথে ব্যবহার করলে একে অপরের কার্যকারিতা নষ্ট করে দেয় এবং ত্বকে জ্বালাপোড়া সৃষ্টি করে। কিন্তু আধুনিক চর্মরোগ বিজ্ঞান ও গবেষণায় প্রমাণিত হয়েছে যে, সঠিক নিয়মে এই দুটি উপাদান একসাথে ব্যবহার করা সম্পূর্ণ নিরাপদ এবং এতে ত্বকের দ্বিগুণ উপকার পাওয়া যায়।

একসাথে ব্যবহারের সঠিক নিয়ম:

  • সকাল ও রাতের রুটিন ভাগ করা: সবচেয়ে ভালো ও নিরাপদ উপায় হলো সকালে ভিটামিন সি ব্যবহার করা, সব থেকে বড় কথা আগেও বলেছি এখনও বলছি যায় ব্যবহার করুন না কেনো sunscreen ব্যবহার করতে হবে । এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়াসিনামাইড সিরাম বা ক্রিম ব্যবহার করা।
  • লেয়ারিং বা স্তরে স্তরে ব্যবহার: আপনি যদি একই সময়ে দুটি ব্যবহার করতে চান, তবে প্রথমে ভিটামিন সি ব্যবহার করুন। কারণ এর পিএইচ (pH) লেভেল কম থাকে। এরপর অন্তত ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। ত্বক সেটি পুরোপুরি শুষে নিলে তারপর নিয়াসিনামাইড লাগান। তবে আর একটা কথা যাদের ত্বক অত্যন্ত Sensitive, তাদের একসাথে দুটি লেয়ারিং না করাই ভালো।

ক্ষতিগ্রস্ত ত্বকের জন্য প্রাকৃতিক উপায় বনাম কেমিক্যাল

অনেকেই কেমিক্যাল সিরামের পাশাপাশি প্রাকৃতিক উপাদানের ওপর ভরসা রাখেন। আসলে প্রাকৃতিক ভাবে ত্বকের যত্ন ও ত্বকের জন্য আলাদা পুষ্টি জোগায়, কিন্তু তার সাথে কিছু Damage স্কিন রিপেয়ার করার জন্য নিয়াসিনামাইডের পাশাপাশি প্রাকৃতিক উপাদান হিসেবে অ্যালোভেরা (Aloe Vera) ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা পুষ্টি অনেক গুণ বেড়ে যাবে। অ্যালোভেরার গুণ তো আমরা সবাই জানি এটা আলাদা করে কিছু আরও বলার নেই, অ্যালোভেরার প্রাকৃতিক শক্তির মধ্যে রয়েছে ত্বককে শান্ত করার অসাধারণ ক্ষমতা।

আপনি চাইলে সকালে অ্যালোভেরা জেল এবং রাতে নিয়াসিনামাইড ব্যবহার করে একটি দারুণ একটা skin care রুটিন তৈরি করতে পারেন। ত্বক উজ্জ্বল করতে প্রাকৃতিক স্ক্রাব হিসেবে চিনি ও লেবুর মিশ্রণ (Sugar-lemon scrub) জনপ্রিয় হলেও, Sensitive ত্বকে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত এবং তার বদলে ভালো মানের ভিটামিন সি সিরাম ব্যবহার করা বেশি কার্যকরী।


সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. Sensitive ত্বকের জন্য কোনটি বেশি নিরাপদ?

Sensitive ত্বকের জন্য নিয়াসিনামাইড অনেক বেশি নিরাপদ এবং আরামদায়ক। ভিটামিন সি অনেক সময় Sensitive ত্বকে হালকা জ্বালাপোড়া বা ইরিটেশন সৃষ্টি করতে পারে। এই টুকু বলব তাই নিয়াসিনামাইড দিয়ে শুরু করা বুদ্ধিমানের কাজ।

২. কতদিন ব্যবহার করলে ত্বকে পরিবর্তন দেখা যায়?

যেকোনো ভালো স্কিনকেয়ার উপাদান রাতারাতি জাদুর মতো কাজ করে না। তার জন্য কিছু টা ধৈর্য বা অপেক্ষা করা জরুরি ভিটামিন সি বা নিয়াসিনামাইডের আসল কার্যকারিতা দেখতে আপনাকে ধৈর্য ধরে অন্তত ৪ থেকে ৮ সপ্তাহ নিয়মিত ব্যবহার করতে হবে, তারপর আপনি ফলাফল পাবেন খুব সুন্দর।

৩. টিনএজার বা কিশোর-কিশোরীরা কি এগুলো ব্যবহার করতে পারবে?

হ্যাঁ, টিনএজাররা কম ঘনত্বের (যেমন ২% থেকে ৫%) নিয়াসিনামাইড ব্যবহার করতে পারে, যা বয়ঃসন্ধিকালীন ব্রণ ও Oily skin এর ভাব কমাতে সাহায্য করবে। তবে খুব কম বয়সে শক্তিশালী ভিটামিন সি ব্যবহার না করাই ভালো।


উপসংহার

রূপচর্চার আধুনিক যুগে ভিটামিন সি এবং নিয়াসিনামাইড—দুটোই অপরিহার্য। আপনার ত্বকের নির্দিষ্ট প্রয়োজন এবং লক্ষ্য বুঝে সঠিক উপাদানটি বেছে নেওয়াই হবে আসল বুদ্ধিমত্তার কাজ। আপনি যদি নতুন স্কিনকেয়ার রুটিন শুরু করতে চান, তবে আপনার ত্বকের প্রধান সমস্যাটি চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী যেকোনো একটি সিরাম বা ক্রিম দিয়ে শুরু করুন।

সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা— আপনি ভিটামিন সি মাখুন বা নিয়াসিনামাইড, দিনের বেলা ভালো মানের একটি Sunscreen ব্যবহার করতে কোনোভাবেই ভুলবেন না। কারণ সানস্ক্রিন ছাড়া যেকোনো স্কিনকেয়ার রুটিনই অসম্পূর্ণ।

বিজ্ঞপ্তি: এই আর্টিকেলটি সৃজিতার ব্যক্তিগত অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে লেখা হয়েছে। এটি চিকিৎসা পরামর্শের বিকল্প নয়। যেকোনো নতুন উপাদান ব্যবহারের আগে প্যাচ টেস্ট করুন এবং সমস্যা গুরুতর হলে ডার্মাটোলজিস্টের সাথে পরামর্শ করুন। এই পোস্টে কিছু অ্যাফিলিয়েট লিঙ্ক থাকতে পারে — আপনি সেগুলো ব্যবহার করে কিনলে আমরা একটি ছোট কমিশন পাই, আপনার কোনো অতিরিক্ত খরচ হয় না।


Rupcharcha FacebookClick Here
Rupcharcha Pinterest PageClick Here
Rupcharcha InstagramClick Here
Rupcharcha WhatsappClick Here
Rupcharcha YouTubeClick Here

লিখেছেন: সৃজিতা চক্রবর্তী | রূপচর্চা (rupcharcha.in) | আপডেট: 2026

Follow Us On

Leave a Comment