আমরা সকলেই জানি, ভিটামিন ডি (Vitamin D) প্রাপ্তির প্রধান উৎস হলো সূর্যের আলো, এবং এটি সত্যিই আমাদের শরীরের জন্য সেরা উৎস। যখন সানলাইট ত্বকে পড়ে, তখন স্কিনের নিচে থাকা কোলেস্টেরল UVB রশ্মির প্রভাবে ভিটামিন ডি তৈরি করে। তবে, এই অতিবেগুনি রশ্মি আমাদের ত্বকের জন্য অত্যন্ত ক্ষতিকর, কারণ এটি সানবার্ন এবং স্কিন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। সুতরাং, প্রশ্ন আসে—নিয়মিত সানস্ক্রিন ব্যবহার কি আমাদের শরীরে ভিটামিন ডি-এর অভাব সৃষ্টি করে? আজ এই সংশয় দূর করি।
Contents
- 1 সূর্যের আলো মানেই কি Vitamin D?
- 2 কতক্ষণ সূর্যের আলো প্রয়োজন?
- 3 সানস্ক্রিন কীভাবে কাজ করে?
- 4 সানস্ক্রিন বনাম Vitamin D উৎপাদন
- 5 Vitamin D-এর অন্যান্য উৎস
- 6 শিশুদের জন্য সানস্ক্রিন
- 7 শেষ কথা
- 8 আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin
- 9 গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links of Rupcharcha.in)
- 10 আপনার Skin Type কী?
- 11 Quiz শেষ! Result Ready!
সূর্যের আলো মানেই কি Vitamin D?
গবেষণা বলছে, ভিটামিন ডি আমরা মূলত দুপুর ১০টা থেকে ৩টার মধ্যে সূর্যের আলো থেকে পাই। অনেকেরই ধারণা যে ভোরের সূর্যালোক থেকে ভিটামিন ডি পাওয়া যায়, কিন্তু কার্যকরীভাবে এটি ত্বকে তৈরি হওয়ার জন্য সুনির্দিষ্ট কোণে সূর্যের আলো প্রয়োজন। ভোরবেলায় কুয়াশা থাকে এবং সূর্যের রশ্মির তীব্রতা কম থাকে, যা ভিটামিন ডি সিন্থেসিসের জন্য অপর্যাপ্ত।
কতক্ষণ সূর্যের আলো প্রয়োজন?
রোদে থাকার সময়কাল নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর, যেমন—স্কিন টোন, অবস্থান, সূর্যের রশ্মির তীব্রতা। ফেয়ার স্কিনে ভিটামিন ডি উৎপাদন তুলনামূলক দ্রুত ঘটে, কিন্তু ডাস্কি স্কিনে একই পরিমাণ ভিটামিন ডি তৈরি হতে বেশি সময় লাগে। সপ্তাহে দু’দিন ১০-৩০ মিনিটের সূর্যালোকই যথেষ্ট।
সানস্ক্রিন কীভাবে কাজ করে?
ফিজিক্যাল সানস্ক্রিন, যা মিনারেল সানস্ক্রিন নামেও পরিচিত, এটি সূর্যের ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রশ্মিকে প্রতিফলিত করে এবং ত্বককে সুরক্ষা দেয়। কেমিক্যাল সানস্ক্রিন ত্বকের বাইরের স্তরে শোষিত হয় এবং সূর্যের রশ্মিকে হিটে রূপান্তরিত করে, যা ইউভি রশ্মিকে নিষ্ক্রিয় করে।
সানস্ক্রিন বনাম Vitamin D উৎপাদন
The U.S. Department of Health এবং World Health Organization’s International Agency of Research on Cancer রিপোর্ট করেছে যে, সূর্য থেকে প্রাপ্ত UV রশ্মি একটি ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। American Academy of Dermatology (AAD) এর মতে, সানস্ক্রিন আমাদের ত্বককে UVA ও UVB রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখে।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে শরীরের ভিটামিন ডি উৎপাদন পুরোপুরি বাধাপ্রাপ্ত হয় না। লন্ডনের কিংস কলেজের প্রফেসর অ্যান্টনি ইয়াং বলেছেন, ‘সানস্ক্রিন ব্যবহার সানবার্ন এবং স্কিন ক্যান্সার প্রতিরোধে সহায়ক, কিন্তু এটি ভিটামিন ডি উৎপাদনে বাধা সৃষ্টি করে না।’ ব্রিটিশ জার্নাল অফ ডার্মাটোলজির তথ্যে উল্লেখ করা হয়েছে, সানস্ক্রিন ক্ষতিকর রশ্মি প্রতিরোধ করলেও ভিটামিন ডি সিন্থেসিসে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করে না। তবে, কিছু ডার্মাটোলজিস্ট মনে করেন যে, সানস্ক্রিন ব্যবহার ত্বকে UV রশ্মির এক্সপোজার কমিয়ে দেয়, যা ভিটামিন ডি উৎপাদন কিছুটা হ্রাস করতে পারে। তাই তারা সপ্তাহে দু’দিন স্বল্প সময়ের জন্য আনপ্রোটেকটেড সূর্যালোক গ্রহণের পরামর্শ দেন।
Vitamin D-এর অন্যান্য উৎস
সান রে ছাড়াও আমরা খাদ্য থেকে ভিটামিন ডি পেতে পারি, যেমন—মাছের লিভার অয়েল, সামুদ্রিক মাছ, পনির, ডিমের কুসুম, কলিজা, মাশরুম, ওটমিল। এগুলো ভিটামিন ডি-এর ভালো উৎস।
শিশুদের জন্য সানস্ক্রিন
American Academy of Dermatology (AAD) এর মতে, ৬ মাস বয়সের পর থেকে শিশুদের সানস্ক্রিন ব্যবহার করতে দেওয়া যেতে পারে। বেবিদের জন্য এমন সানস্ক্রিন ব্যবহার করা উচিত যেখানে শুধুমাত্র Titanium Dioxide ও Zinc oxide রয়েছে।
শেষ কথা
সানট্যান, বার্ধক্যের চিহ্ন, অসমান ত্বকের রঙ, এবং স্কিন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার আবশ্যক। একই সাথে ভিটামিন ডি-যুক্ত খাবার খাদ্যতালিকায় রাখা উচিত। সঠিক সূর্য সুরক্ষার পাশাপাশি ভিটামিন ডি-এর অন্যান্য উৎস গ্রহণ সুস্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত। ভিটামিন ডি-এর ঘাটতি থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত।
সুস্থ্য থাকুন নিজের ত্বকের যত্ন নিন।
আরো পড়ুন : তৈলাক্ত ত্বকের যত্ন | Skin care for oily skin
বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো (নিয়মিত সানস্ক্রিন ব্যবহারে কি Vitamin D এর ঘাটতি হয়?) কেবলমাত্র ত্বক কে ভালো রাখার উদ্দেশ্য। rupcharcha.in শুধুমাত্র বিভিন্ন ন্যাচারাল স্কিন কেয়ার এর খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন সংস্থা নয় এবং পরিচালনা করে না। এটা সমগ্র ইন্টারনেট জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। rupcharcha.in সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় তাহলে ভুলের জন্য আমরা দায়ী নই।
গুরুত্বপূর্ণ লিংকগুলি (Important Links of Rupcharcha.in)
| Rupcharcha Medium Website | Click Here |
| Rupcharcha Facebook | Click Here |
| Rupcharcha Pinterest Page | Click Here |
| Rupcharcha Instagram | Click Here |
| Rupcharcha Whatsapp | Click Here |
🌸 আপনার Skin Type জানুন — Free Quiz
মাত্র ১০টি প্রশ্নে জানুন আপনার ত্বকের ধরন ও পান personalized product recommendations।
আপনার Skin Type কী?
মাত্র ১০টি প্রশ্নের উত্তর দিন — জানুন আপনার ত্বকের ধরন ও পান personalized skincare routine।
⏱️ মাত্র ৩ মিনিট · ✅ বিনামূল্যে · 🔒 কোনো signup লাগবে না
Quiz শেষ! Result Ready!
নিচে email দিন — আমরা আপনার Personalized Skin Care Routine ও Product List email-এ পাঠিয়ে দেব।
📧 আপনার skin routine email-এ পাঠানো হবে · 🔒 spam নয়













